উদ্দীপকটি কোন ভাষার কথা স্মরণ করে দেয়? উক্ত ভাষাকে কেন্দ্র করে সংঘটিত আন্দোলনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি বাংলা ভাষার কথা স্মরণ করিয়ে দেয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর কান্ডজ্ঞানহীনতার কারণে মূলত ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল। ১৯৪৭ সালের ১৪ আগষ্ট তারিখে পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসকবর্গ পূর্ব পাকিস্তানের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে বাঙালির মুখের ভাষা 'বাংলাকে' ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হলে পূর্ব বাংলার ছাত্রসমাজ 'তমদ্দুন মজলিস' নামক সংগঠনের মাধ্যমে বাংলা ভাষাকে রক্ষার জোর প্রচেষ্টা চালাতে থাকে। পরবর্তীতে পাকিস্তানের গভর্নর মুহম্মদ আলী জিন্নাহ মার্চ, ১৯৪৮ সালে ঢাকায় এসে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা বললে বাঙালি এর তীব্র প্রতিবাদ জানায়। অতঃপর খাজা নাজিমুদ্দিনের ঘোষণা এবং ১৯৫০ সালে লিয়াকত আলী খানের ঘোষণায় পাকিস্তানের শতকরা ৫৬ ভাগের মুখের ভাষা রক্ষার আন্দোলনে ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের জনগণ। আন্দোলন দমাতে সরকার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে ১৪৪ ধারা জারি করে। তবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি বর্ষণ করে। এতে রফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেক ছাত্র নিহত হন ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি কোন ভাষার কথা স্মরণ করে দেয়? উক্ত ভাষাকে কেন্দ্র করে সংঘ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর