ভাষা আন্দোলন কী? বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল। তুমি কি সমর্থন কর? বিশ্লেষণপূর্বক তোমার মতামত যুক্তিসহকারে তুলে ধর।
উত্তর: বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংঘটিত গণ-আন্দোলন হলো ভাষা আন্দোলন। ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংঘটিত হয় । হ্যাঁ, ভাষা আন্দোলন বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল”— উক্তিটি যথার্থ । ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা 'রাষ্ট্রভাষা বাংলা চাই' দাবিতে মিছিল বের করলে হানাদার পাকিস্তানি পুলিশের গুলিতে শহিদ হন রফিক, সালাম, শফিক, জব্বার, বরকতসহ নাম নাজানা আরও অনেক বীর সন্তান। এর প্রেক্ষিতে ভাষা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বাধ্য হয়ে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মেনে নেয় এবং ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে। ভাষা আন্দোলন বাঙালি জাতির মনে বপন করে বাঙালি জাতীয়তাবোধের ফুটন্ত বীজ। ভাষা আন্দোলন- পরবর্তী প্রতিটি আন্দোলনে বাঙালি জাতিকে অগ্রগামী করে তোলে। ওই আন্দোলনে যে ঐক্য ও বিপ্লবী চেতনার সৃষ্টি হয়, তা বাঙালি জাতির ইতিহাস রচনায় নির্দেশক হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের চেতনা ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানকে বেগবান করে এবং এর চূড়ান্ত পরিণতি ঘটে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে। ভাষা আন্দোলন বাঙালির মধ্যে যে জাতীয়তাবোধের জন্ম দিয়েছিল, তা বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভাষা আন্দোলন কী? বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল। …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর