শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আন্দোলনটি হলো ১৯৫২'র ভাষা আন্দোলন। এ আন্দোলনের একটা দীর্ঘ পটভূমি রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে পূর্ব বাংলার জনগণের অধিকার হরণ করে আসছিল। পাকিস্তানের জনগোষ্ঠীর, ৫৬.৪০ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তবুও মাত্র ৩.২৭ শতাংশ জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার মধ্য থেকে এর বিরুদ্ধে তীব্র- প্রতিবাদ গড়ে ওঠে। ফলে সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং সব ধরনের শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ এক পর্যায়ে গুলিবর্ষণ করে। এতে শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বার এবং শ্রমিক আওয়ালসহ নাম না জানা আরো অনেকে। এ আন্দোলনই ছিল বাঙালির জাতীয়তাবাদী চেতনার ভিত্তি। পরবর্তীতে পাকিস্তানি শাসকগোষ্ঠী যতই ষড়যন্ত্র-নির্যাতন বাড়াতে থাকে ততই এ জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পেতে থাকে, যা একপর্যায়ে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দেয় ৷

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো ।

উদ্দীপক

মাতৃভাষাকে রাষ্ট্রভাষা রূপে প্রতিষ্ঠা করতে বাংলার গণমানুষ এবং ছাত্রদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বিশ্বে নজিরবিহীন। ভাষা আন্দোলনে পূর্ব বাংলার ছাত্র সমাজের পাশাপাশি ছাত্রীদের ভূমিকাও ছিলো খুবই গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনের শুরু থেকেই পূর্ব-বাংলার সকল আন্দোলনের সূতিকাগৃহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাত্রদের সাথে ঐক্যবদ্ধভাবে ভাষা আন্দোলনকে গতিশীল ও তীব্রতর করতে সহায়ক ভূমিকা রাখে।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

বর্ধমান হাউস বর্তমানে বাংলা একাডেমি নামে পরিচিত

উত্তর

মাতৃভাষা দিবসের তাৎপর্য অপরিসীম। কেননা এ দিবস পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মানুষের মাতৃভাষার অধিকার ও মর্যাদার স্বীকৃতির কথা স্মরণ করিয়ে দেয় । বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালে বাঙালিরা প্রাণ উৎসর্গ করেছিল। এর স্বীকৃতিস্বরূপ UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে মাতৃভাষার চিরন্তন আবেদনকে বিশ্ববাসী স্বীকার করে নেয় এবং বাংলাদেশের অহংকার বাঙালির ভাষা বিশ্বসভায় আসন করে নেয়। এ কারণেই মাতৃভাষা দিবসের তাৎপর্য অপরিসীম।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আন্দোলনটি হলো ১৯৫২'র ভাষা আন্দোলন। এ আন্দোলনের একটা দীর্ঘ পটভূমি রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে পূর্ব বাংলার জনগণের অধিকার হরণ করে আসছিল। পাকিস্তানের জনগোষ্ঠীর, ৫৬.৪০ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তবুও মাত্র ৩.২৭ শতাংশ জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার মধ্য থেকে এর বিরুদ্ধে তীব্র- প্রতিবাদ গড়ে ওঠে। ফলে সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং সব ধরনের শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ এক পর্যায়ে গুলিবর্ষণ করে। এতে শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বার এবং শ্রমিক আওয়ালসহ নাম না জানা আরো অনেকে। এ আন্দোলনই ছিল বাঙালির জাতীয়তাবাদী চেতনার ভিত্তি। পরবর্তীতে পাকিস্তানি শাসকগোষ্ঠী যতই ষড়যন্ত্র-নির্যাতন বাড়াতে থাকে ততই এ জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পেতে থাকে, যা একপর্যায়ে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দেয় ৷

উত্তর

ভাষা আন্দোলনে নারী সমাজের সক্রিয় ভূমিকা ছিল । ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকাও কম নয় । বিশেষ করে সেকালের রক্ষণশীল সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে তারা যেভাবে মিছিল-সমাবেশ করেছিলেন তা ওই নারীদের অসাধারণ দেশপ্রেম ও সাহসেরই পরিচয় বহন করে। ভাষা আন্দোলনের সময় নারীরা শুধু মিছিলেই যোগ দেননি, আহত ছাত্রদের চিকিৎসার জন্য বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছেন, ছাত্রদের পুলিশি গ্রেপ্তার-নির্যাতন থেকে রক্ষা করতে তাদের নিজেদের বাসা-বাড়িতে লুকিয়ে রেখেছেন। কেউবা কারাগারে বন্দি ছাত্রদের জন্য খাবার সংগ্রহ করেছেন। শহিদ মিনার গড়ার জন্য প্রায় সারারাত ধরে ইট বহন করেছিলেন মেয়েরা । ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের মধ্যে ছিলেন এদেশের নারী আন্দোলনের অগ্রপথিক কবি বেগম সুফিয়া কামাল। আন্দোলনের অনেক কর্মীর সঙ্গে তার ছিল নিবিড় যোগাযোগ। মুনীর চৌধুরীর বোন 'ভাষাকন্যা' নাদেরা বেগম পুলিশের ঘেরাও থেকে আত্মগোপন করে সুফিয়া কামালের বাসায় গিয়ে আশ্রয় নেন। মেডিকেল ছাত্রী হালিমা খাতুন ছিলেন ভাষা আন্দোলনে ভূমিকা রাখা আরেক মহীয়সী নারী। তার ওপর মুসলিম গার্লস স্কুল থেকে মেয়েদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের আমতলায় আসার দায়িত্ব ছিল। সিদ্ধান্ত অনুযায়ী ১৪৪ ধারা ভাঙতে আসা শিক্ষার্থীদের মধ্যে তার দলই ছিল মেয়েদের প্রথম দল । বায়ান্নর ভাষা আন্দোলনে ঢাকার বাইরের যে নারীদের ভূমিকার কথা জানা যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য মমতাজ বেগম। ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জের মর্গান হাইস্কুলের ৩০০ ছাত্রী নিয়ে ২২ ফেব্রুয়ারি মিছিল বের করেছিলেন স্কুলটির প্রধান শিক্ষিকা মমতাজ বেগম। অন্যদিকে খুলনার স্কুলছাত্রী হামিদা খাতুন নারীদের ঐক্যবদ্ধ করে ভাষা আন্দোলনে সম্পৃক্ত করতে গিয়ে লাঞ্ছিত হন। ভাষা আন্দোলনে আরো যেসব নারীর ভূমিকা ছিল তাদের অন্যতম সিলেটের যোবেদা খাতুন চৌধুরী। তাকে সহযোগিতা করেছিলেন শাহেরা বানু, সৈয়দা লুৎফুন্নেসা, সৈয়দা নজিবুন্নেসা খাতুন, প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন প্রমুখ।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।