ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো ।
উত্তর: ভাষা আন্দোলনে নারী সমাজের সক্রিয় ভূমিকা ছিল । ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকাও কম নয় । বিশেষ করে সেকালের রক্ষণশীল সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে তারা যেভাবে মিছিল-সমাবেশ করেছিলেন তা ওই নারীদের অসাধারণ দেশপ্রেম ও সাহসেরই পরিচয় বহন করে। ভাষা আন্দোলনের সময় নারীরা শুধু মিছিলেই যোগ দেননি, আহত ছাত্রদের চিকিৎসার জন্য বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছেন, ছাত্রদের পুলিশি গ্রেপ্তার-নির্যাতন থেকে রক্ষা করতে তাদের নিজেদের বাসা-বাড়িতে লুকিয়ে রেখেছেন। কেউবা কারাগারে বন্দি ছাত্রদের জন্য খাবার সংগ্রহ করেছেন। শহিদ মিনার গড়ার জন্য প্রায় সারারাত ধরে ইট বহন করেছিলেন মেয়েরা । ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের মধ্যে ছিলেন এদেশের নারী আন্দোলনের অগ্রপথিক কবি বেগম সুফিয়া কামাল। আন্দোলনের অনেক কর্মীর সঙ্গে তার ছিল নিবিড় যোগাযোগ। মুনীর চৌধুরীর বোন 'ভাষাকন্যা' নাদেরা বেগম পুলিশের ঘেরাও থেকে আত্মগোপন করে সুফিয়া কামালের বাসায় গিয়ে আশ্রয় নেন। মেডিকেল ছাত্রী হালিমা খাতুন ছিলেন ভাষা আন্দোলনে ভূমিকা রাখা আরেক মহীয়সী নারী। তার ওপর মুসলিম গার্লস স্কুল থেকে মেয়েদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের আমতলায় আসার দায়িত্ব ছিল। সিদ্ধান্ত অনুযায়ী ১৪৪ ধারা ভাঙতে আসা শিক্ষার্থীদের মধ্যে তার দলই ছিল মেয়েদের প্রথম দল । বায়ান্নর ভাষা আন্দোলনে ঢাকার বাইরের যে নারীদের ভূমিকার কথা জানা যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য মমতাজ বেগম। ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জের মর্গান হাইস্কুলের ৩০০ ছাত্রী নিয়ে ২২ ফেব্রুয়ারি মিছিল বের করেছিলেন স্কুলটির প্রধান শিক্ষিকা মমতাজ বেগম। অন্যদিকে খুলনার স্কুলছাত্রী হামিদা খাতুন নারীদের ঐক্যবদ্ধ করে ভাষা আন্দোলনে সম্পৃক্ত করতে গিয়ে লাঞ্ছিত হন। ভাষা আন্দোলনে আরো যেসব নারীর ভূমিকা ছিল তাদের অন্যতম সিলেটের যোবেদা খাতুন চৌধুরী। তাকে সহযোগিতা করেছিলেন শাহেরা বানু, সৈয়দা লুৎফুন্নেসা, সৈয়দা নজিবুন্নেসা খাতুন, প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন প্রমুখ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো ।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর