কোন আন্দোলনের প্রেরণা কাদেরকে বিয়ের কার্ড পরিবর্তনে প্রভাবিত করেছিল— ব্যাখ্যা করো
উত্তর: ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেরণাই কাদেরকে বিয়ের কার্ড পরিবর্তনে প্রভাবিত করেছিল। কেননা ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তখন প্রতিটি গণআন্দোলনে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে ওঠে; যা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রবলভাবে সংঘবদ্ধ করে। ভাষা আন্দোলনই বাঙালি জাতির চরম ত্যাগ, অসীম সাহসিকতা ও পরম প্রাপ্তির ইতিহাস। আর এ প্রাপ্তির পিছনে রয়েছে রফিক, শফিক, জব্বারসহ নাম না জানা অনেকের বুকের তাজা রক্ত। বর্তমানে আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছে বিশ্ব স্বীকৃতি। যাদের রক্তে গড়া ইতিহাসে ভাষার মর্যাদা পেয়েছে সেসব শহিদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলা ভাষার চর্চা একান্ত জরুরি। আর এ প্রেক্ষাপটেই উদ্দীপকে কাদের তার বিয়ের কার্ডটি বাংলায় ছাপানোর অনুরোধ করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
কোন আন্দোলনের প্রেরণা কাদেরকে বিয়ের কার্ড পরিবর্তনে প্রভাবিত করেছি…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর