কাদেরের এ ধরনের চেতনা বাঙালি জীবনে কী ভূমিকা রেখেছিল বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কাদেরের মহান ভাষা আন্দোলনের আত্মত্যাগের চেতনা বাঙালি জীবনে অসাধারণ প্রেরণা ও অফুরন্ত শক্তি যুগিয়েছিল। বাঙালির রক্তে গড়া ইতিহাস বিনির্মাণে ভাষা আন্দোলনই ছিল বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের গণসচেতনতার বহিঃপ্রকাশ। ১৯৫৪ সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা দাবি উত্থাপন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ মূলত বাংলা ভাষা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাবের ফল। বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়েই তখন বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে ওঠে, যা তাদেরকে শোষণের বিরুদ্ধে প্রবলভাবে একতাবদ্ধ করেছিল। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তী প্রতিটি গণআন্দোলনের প্রেরণা যুগিয়েছিল এবং জনগণের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
কাদেরের এ ধরনের চেতনা বাঙালি জীবনে কী ভূমিকা রেখেছিল বলে তুমি মনে ক…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর