উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বক্তব্যে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বক্তব্যে ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। নতুন রাষ্ট্রের ভাষা কী হবে এ নিয়ে বিতর্ক দেখা দিলে মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। এভাবে বাংলা, উর্দু রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক রাজনীতির অঙ্গনও উত্তপ্ত করতে থাকে। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তমদ্দুন মজলিস, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রভৃতি সংঘ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানান। 'পাকিস্তান সরকার তাদের দাবি অগ্রাহ্য করলে ছাত্ররা ১১ মার্চ ভাষণ দিবস পালন, সর্বাত্মক হরতাল পালন করলে সরকার বেকায়দায় পড়ে । ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য সরকার ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে মিছিল মিটিং নিষিদ্ধকরণার্থে ১৪৪ ধারা জারি করে। ছাত্র জনতার ১৪৪ ধারা উপেক্ষা করে ২১ ফেব্রুয়ারি মিছিল করলে মিছিলে পুলিশ গুলি চালায়। বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়। পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করে। তাই বাংলা ভাষায় জীবন উৎসর্গকারী সবার প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা এবং ভাষাগত ঐতিহ্য রক্ষার জন্য সার্বক্ষণিক শুদ্ধরূপে বাংলা ভাষার চর্চা করা উচিত।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বক্তব্যে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর