শেয়ারFacebookWhatsApp

উক্ত আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে মুখ্য ভূমিকা রেখেছিল বিশ্লেষণ করো।

উত্তর: বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের প্রভাব অপরিসীম। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি অনন্য ঐতিহাসিক ঘটনা । জাতিসত্তার মৌলিক উপাদান রক্ষায় এমন ব্যাপক, তীব্র ও তাৎপর্যপূর্ণ আন্দোলনের নজির ইতিহাসে আর খুঁজে পাওয়া যায় না। এ আন্দোলনের উদ্দীপনায়ই বাংলার পরবর্তী রাজনৈতিক আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল। ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। আর এ চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনে প্রেরণা যোগায় এবং মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ করে। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালির মধ্যে যে অদম্য জাতীয়তাবোধ তৈরি হয় তা পরবর্তী আন্দোলনগুলো পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উক্ত আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে মুখ্য ভূমিকা রেখেছিল বিশ্লেষ…

উদ্দীপক

"তুমি স্মরণীয় রক্তাক্ত ৮ই ফাল্গুন স্বৈরাচারের শিরায় শিরায় লেগেছিল যেদিন আগুন তুমি সেই ৮ই ফাল্গুন । শহীদ হলো যাঁরা নেই এই ক্ষণে রয়েছে তাঁদের প্রসূন ৮ই ফাল্গুন তুমি সুপ্রভ, তুমি সুদৃঢ় সুললিত ঐক্যের নবারুণ।"

Rajshahi · 2019

উত্তর

শেরে বাংলা এ. কে ফজলুল হক ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন।

উত্তর

ভারতীয়দের অসহযোগিতার কারণে সাইমন কমিশন ব্যর্থ হয়েছিল । ১৯১৯ সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে ব্যর্থ হলে ১৯২৮ সালে ভাইসরয় লর্ড আরউইন জন সাইমনের নেতৃত্বে এ বিষয়ে পুনরায় একটি পার্লামেন্টারি কমিশন নিয়োগ করেন, যা সাইমন কমিশন নামে পরিচিত। কিন্তু সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় কংগ্রেস ও মুসলিম লীগ এটি মেনে নিতে অস্বীকার করে এবং কমিশনকে বর্জন করার সিদ্ধান্ত নেয়। যেদিন উক্ত কমিশনের সদস্যরা ভারতে পদার্পণ করেন সেদিনই হরতাল আহ্বান করা, হয় এবং সাইমন ফিরে যাও' ধ্বনি উত্থিত হলে এ কমিশন বাধ্য হয়েই চলে যায় এবং ইংরেজ সরকারের এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু পাঠ্যবইয়ের ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা । এ আন্দোলনে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য মিছিল করতে গিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কয়েকজন বাঙালি পুলিশের গুলিতে প্রাণ- দেন। তাদের স্মরণেই রচিত হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” এই অমর গানটি এবং নির্মিত হয় শহিদ মিনার। তখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। উদ্দীপকে সে ঘটনারই চিত্র দেখা যায়। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে এ আন্দোলনের পটভূমি রচিত হয়। প্রথম থেকেই পূর্ব বাংলার প্রতি পশ্চিমা শাসকগোষ্ঠী ভাষা- সংস্কৃতিসহ নানারকম বৈষম্য শুরু করে। পুরো পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তবুও মাত্র ৩.২৭% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। ১৯৪৮ সালে বেশির ভাগ মানুষের মতামত উপেক্ষা করে পাকিস্তানী শাসকরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। ফলে বাঙালি ছাত্র, সাধারণ জনগণ ও বুদ্ধিজীবীরা প্রতিবাদমুখর হয়ে এ বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এভাবেই ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। ১৯৪৮ সালের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা সফরে আসেন এবং ২১ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এবং ২৪ মার্চ কার্জন হলে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে দৃঢ়কণ্ঠে র ঘোষণা করেন— উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সাথে সাথে বলে উভয় স্থানেই ছাত্র-জনতার মধ্য থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ওঠে এবং 'না' 'না' প্রতিধ্বনি হয়। ১৯৫২ সালে সারা দেশব্যাপী এ আন্দোলন ছড়িয়ে পড়ে। পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী নূরুল আমীন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করেন এবং সকল প্রকার শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে গুলিবর্ষণ করে। এতে শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বার এবং শ্রমিক আউয়ালসহ নাম না জানা কয়েকজন । আন্দোলন তীব্র আকার ধারণ করলে পশ্চিম পাকিস্তানি, শাসকগোষ্ঠী বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয় এবং ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে তা অন্তর্ভুক্ত হয় ।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের প্রভাব অপরিসীম। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি অনন্য ঐতিহাসিক ঘটনা । জাতিসত্তার মৌলিক উপাদান রক্ষায় এমন ব্যাপক, তীব্র ও তাৎপর্যপূর্ণ আন্দোলনের নজির ইতিহাসে আর খুঁজে পাওয়া যায় না। এ আন্দোলনের উদ্দীপনায়ই বাংলার পরবর্তী রাজনৈতিক আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল। ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। আর এ চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনে প্রেরণা যোগায় এবং মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ করে। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালির মধ্যে যে অদম্য জাতীয়তাবোধ তৈরি হয় তা পরবর্তী আন্দোলনগুলো পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।