উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের সাথে তোমার পাঠ্যবইয়ের ভাষা আন্দোলনের কোন শ্রেণির কাজের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের সাথে পাঠ্যবইয়ের ভাষা আন্দোলনের সময়ের শিক্ষার্থীদের কাজের সাদৃশ্য রয়েছে। নিচে ব্যাখ্যা ব্যাখ্যা করা হলোঃ উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৯৭৬ খ্রিষ্টাব্দে ১৬ জুন আঞ্চলিক কর্তৃপক্ষ শেতাঙ্গ ডাচদের জার্মানডাচ ভাষায় শিক্ষাদান বাধ্যতামূলক করলে শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। এর প্রতিবাদে তারা তাদের মাতৃভাষা জুলুকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিবাদ সভাও ডাকে। তৎকালীন বর্ণবাদী সরকার প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়া শিক্ষার্থীদের ওপর গুলি চালালে শতাধিক শিক্ষার্থী নিহত হয়। দক্ষিণ আফ্রিকায় এদিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়।উদ্দীপকের মতো পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রসভার আয়োজন করে। সভার পরও মিছিল-প্রতিবাদ অব্যাহত থাকে। এ মাসেরই শেষদিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার আহবায়ক ছিলেন তমদ্দুন মজলিসের অধ্যাপক নূরুল হক ভূঁইয়া।সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের সাথে পাঠ্যবইয়ের ভাষা আন্দোলনের সময়ের শিক্ষার্থীদের কাজের সাদৃশ্য রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের সাথে তোমার পাঠ্যবইয়ের ভাষা আন্দোলন…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর