ভাষা আন্দোলন পরবর্তী বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: ভাষা আন্দোলন পরবর্তী বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখযোগ্য। নিচে বিশ্লেষণ করা হলো: বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ পাকিস্তানি নরপশুদের এই নারকীয় হত্যাযজ্ঞ মেনে নেয়নি কোন ভাবেই। তারা হতের কলম ফেলে জাতির বৃহত্তর প্রয়োজনে তুলে নেয় অস্ত্র। ছড়িয়ে পড়ে এদেশের গ্রামেগঞ্জে। বিপুল সংখ্যক ছাত্র মুক্তিযুদ্ধে যোগ দেয়। প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্যে চলে যায় প্রতিবেশী রাষ্ট্রে। প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিবাহিনী হিসেবে ছাত্ররা পাকিস্তানি সৈন্যদের বিরদ্ধে নিজেদের সংঘবদ্ধ করে গেরিলা পদ্ধতিতে যুদ্ধে অংশ গ্রহণ করতে থাকে। অসংখ্য ছাত্র মুক্তিসেনা দেশের বিভিন্ন অংশে হামলা চালিয়ে বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত করে। এভাবে সামনা-সামনি ও গেরিলা যুদ্ধের তীব্রতায় পাকিস্তানি সৈন্যবাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। অবশেষে তারা সম্মিলিত মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ছাত্র-সমাজের অংশ গ্রহণ না হলে এদেশের স্বাধীনতা সংগ্রাম সাফল্য মন্ডিত হতে পারতো না। তাছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠনেও ছাত্র সমাজের প্রত্যক্ষ অংশগ্রহণ অত্যন্ত গর্বের সঙ্গে স্বীকার করতে হবে। বস্তুতপক্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামে ছাত্র সমাজের যে অগ্রণী ভূমিকা রয়েছে তার কোন তুলনা নেই।পরিশেষে বলা যায় যে, ভাষা আন্দোলন পরবর্তী বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখযোগ্য।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভাষা আন্দোলন পরবর্তী বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর