উক্ত বৈষম্য কি বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উক্ত বৈষম্য বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। -কথাটি যথার্থ। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলোঃ বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামের শুরু হয় ভাষা আন্দোলনের মাধ্যমে, যার সূচনা হয় বায়ান্নর অনেক আগে। কিন্তু বাঙালি জাতির প্রতি বিমাতাসূলভ আচরণ শুধু ভাষাভিত্তিক বৈষম্যে সীমাবদ্ধ ছিল না। রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিটি ক্ষেত্রেই পাকিস্তানের প্রদেশ হিসেবে ও নাগরিক হিসেবে এ দেশ ও এ দেশের মানুষ সমগ্র ২৩ বৎসরই অচিন্তনীয় বৈষম্যের শিকার হয়ে অবর্ণনীয় দুঃখ-দুর্দশায় নিমজ্জিত হতে থাকে। সব ধরনের বৈষম্যের মধ্যে সবচাইতে বিধ্বংসী রূপ পরিগ্রহ করে অর্থনৈতিক বিভেদের রাজনীতি, যা বহুলাংশে নির্ধারণ করে অন্য সব বৈষম্যের গতি-প্রকৃতি ও গভীরতা। বস্তুতপক্ষে অর্থনীতি যেমন রাজনীতি ও সাংস্কৃতির বিকাশের ভিত্তিমূল হিসেবে কাজ করে, ঠিক সেভাবেই অর্থনৈতিক অনগ্রসরতা একটি জাতিকে সব দিক থেকেই পিছিয়ে দেয়ার নিয়ামক হিসেবে আবির্ভূত হয়। বাঙালি জাতিকে শোষণের জাঁতাকলে পিষ্ট করার জন্য তাই পাকিস্তানিরা এ জাতিকে অর্থনৈতিকভাবে একটি পশ্চাৎপদ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার সব কৌশল ধারাবাহিকভাবে প্রয়োগ করে যেতে থাকে। পরিশেষে বলা যায় যে, উক্ত বৈষম্য বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত বৈষম্য কি বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল? উত্ত…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর