উপরের কবিতাটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উপরের কবিতাটি ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (৮ই ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক সালাম, এম. এ. ক্লাসের ছাত্র বরকত ও আব্দুল জব্বারসহ আরও অনেকে। এছাড়া ১৭ জন ছাত্র-যুবক আহত হয়। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এ ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ২১শে ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রতিবাদে সারাদেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সুতরাং বলা যায় যে, উপরের কবিতাটি ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উপরের কবিতাটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর