উদ্দীপক পঠিত বিষয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে সে আন্দোলনের দুই জন শহিদের পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ১৯৫২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ঘোষণা করেন 'পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু'। এর প্রতিবাদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। আন্দোলন দমনে পুলিশের গুলিতে অনেকে শহিদ হন। ভাষা আন্দোলনের প্রথম শহিদ রফিক উদ্দিন আহমদ। তার জন্ম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামে। মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে ইন্টারমিডিয়েটে অধ্যয়নকালে তিনি পড়াশোনা বন্ধকরে ঢাকায় চলে আসেন এবং পিতার মুদ্রণশিল্প ব্যবসায়ে নিয়োজিত হন। তিনি ২১ ফেব্রুয়ারি মিছিলে অংশ নেন এবং পুলিশের গুলিতে নিহত হন। ভাষা আন্দোলনের আরেকজন শহিদ আব্দুস সালাম। তিনি ১৯২৫ সালে ফেনীর লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে তিনিও বিক্ষোভে অংশ নেন। ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে তিনি শহিদ হন। মহান ভাষা আন্দোলনে আব্দুস সালামের অনবদ্য ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০০ সালে একুশে পদক প্রদান করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপক পঠিত বিষয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে সে আন্দোলনের দুই জন শহি…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর