উদ্দীপকের ছকের সাথে আমার পঠিত প্রতিরক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য ফুটে উঠেছে।পাকিস্তানের সূচনা থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানকে তাদের উপনিবেশ ভাবতে থাকে। এ সময় তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে বিভিন্ন বিষয়ে বৈষম্য সৃষ্টি করতে থাকে। তার মধ্যে দুটি অন্যতম বৈষম্য ছিলো প্রতিরক্ষা ও অর্থনৈতিক।প্রতিরক্ষা বৈষম্য: প্রতিরক্ষা ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা বরাবরই পূর্ব পাকিস্তানিদের অবজ্ঞা করত। দেখা যেত প্রশাসনে সব গুরুত্বপূর্ণ পদে তাদের লোকবল নিয়োগ দিত।উদ্দীপকের ছকেই দেখা যায়, মেজর জেনারেল পদে পশ্চিম পাকিস্তানের ২০ জন সেখানে পূর্ব পাকিস্তানে মাত্র ১ জন, বিগ্রেডিয়ার ৩৫/০০, মেজর ৫৯০/১০ জন এভাবে দেখা যায় যে তারা শুধু সর্বোচ্চ পদেই ছিলেন না বরং অধিকাংশই কর্মকর্তা তাদের নিয়োগ দেওয়া হতো। এমনিভাবে তারা প্রতিরক্ষা ক্ষেত্রে চরম বৈষম্য গড়ে তুলে।অর্থনৈতিক বৈষম্য: পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিক শোষণ করা ছিল পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। তারা নানা প্রক্রিয়ায় অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। উদ্দীপকে দেখা যায়, রাজস্ব ব্যয় পশ্চিম পাকিস্তানিরা ৭৫% ব্যয় করত অপরদিকে পূর্ব পাকিস্তানিরা মাত্র ২৫% পেত। স্বর্ণের দাম পূর্ব পাকিস্তানের চেয়ে অনেক বেশি ছিল। এইভাবে তারা অর্থনৈতিকভাবে আমাদের শোষণ করত।