নূরুল ইসলামের সামনে শপথ নেওয়া সরকারের সংগঠন কীরূপ। ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: নূরুল ইসলামের সামনে ভবেরপাড়া গ্রামে শপথ নিয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকার (মুজিবনগর সরকার)। মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। আর শপথ গ্রহণ করেন ১৭ এপ্রিল। ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এ সরকার গঠন করা হয়। এ সরকারের গঠন ছিল নিম্নরূপ- ১. রাষ্ট্রপতি- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২. উপ ও অস্থায়ী রাষ্ট্রপতি- সৈয়দ নজরুল ইসলাম, ৩. প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমদ, ৪. অর্থমন্ত্রী- এম মনসুর আলী, ৫. স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী- এএইচএম কামারুজ্জামান, ৬. পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। মুজিবনগর সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী ন্যাপ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টির (মোজাফফর ন্যাপ) অধ্যাপক মোজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মণি সিং, জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দীন আহমদ (বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী) ও খন্দকার মোশতাক আহমেদ (বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী)-কে নিয়ে মোট ৬ সদস্যবশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। কর্নেল (অব.) এমএজি ওসমানীকে প্রধান সেনাপতি নিয়োগ দিয়ে গোটা বাংলাদেশকে ১১টি সামরিক সেক্টরে বিভক্ত করেন মুজিবনগর সরকার। এ সরকার বেসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
নূরুল ইসলামের সামনে শপথ নেওয়া সরকারের সংগঠন কীরূপ। ছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর