উদ্দীপকের বিষয়বস্তুর সাথে মুক্তিযুদ্ধের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তুর সাথে মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার সাদৃশ্য লক্ষণীয়। উদ্দীপকে বলা হয়েছে, দুই বন্ধু রিগান ও মশিউর ঢাকায় এসে সাইনবোর্ড ও টেলিভিশনে ওরাকল বিসিএস কোচিং-এর বিজ্ঞাপন দেখতে পায়। বিজ্ঞাপনটি দেখে তারা বুঝতে পারে প্রচারেই প্রসার। অনুরূপভাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালেও মুজিবনগর সরকারের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলে বাঙালির ন্যায়যুদ্ধ হিসেবে মুক্তিযুদ্ধকে প্রচার করে। মুক্তিযুদ্ধের যৌক্তিকতা তুলে ধরা, মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব সহানুভূতি সৃষ্টি, সম্ভব হলে স্বীকৃতি আদায় ছিল অস্থায়ী মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার লক্ষ্য। কূটনৈতিক তৎপরতার বলেই অতি দ্রুত মুক্তিযুদ্ধ বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এবং পাকিস্তানি গণহত্যার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। কূটনৈতিক সফল তৎপরতার ফলেই বিশ্বকে এটা বোঝানো সম্ভব হয় যে, বাংলাদেশের সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বা সংকট নয়। এটি পাকিস্তানি শাসন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলার মানুষের স্বাধীনতার সংগ্রাম। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তুর সাথে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের বহির্বিশ্বে কূটনৈতিক তৎপরতাই মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তুর সাথে মুক্তিযুদ্ধের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর