মি. 'ক' যে সরকার গঠনে অংশগ্রহণ করেছিলেন তার কর্মকান্ড কী ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: মি. 'ক' যে সরকার গঠনে অংশগ্রহণ করেছিলেন তা হচ্ছে মুজিবনগর সরকার যা গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল এবং শপথ নেয় ১৭ এপ্রিল। এ সরকারের কর্মকান্ড ছিল খুবই গুরুত্বপূর্ণ। বাংলার স্বাধীনতাকামী জনতা প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের আশায় ভারতে ভিড় জমালে মুজিবনগর সরকার তাদের যাচাই-বাছাই করে ভারতীয় ও বাংলাদেশি সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করে। তাদের অস্ত্র দিয়ে বাংলাদেশের যুদ্ধের ময়দানে পাঠায়। মুক্তিযুদ্ধকে সুসংহভাবে পরিচালনার জন্য বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে মুজিবনগর সরকার যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে বিভক্ত করে। স্বাধীনতা যুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং সংগ্রামী জনগণের মনোবল ঠিক রাখার জন্য 'মুজিবনগর সরকার' স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে ও পত্রপত্রিকার মাধ্যমে প্রচেষ্টা চালায়। স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের দেশাত্মবোধক গানগুলো এবং 'চরমপত্র' অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধা ও জনগণকে উদ্দীপ্ত করে তোলে। 'মুজিবনগর সরকার' নানা প্রতিকূলতা সত্ত্বেও একটি বেসরকারি প্রশাসন গড়ে তুলেছিল। মুজিবনগর সরকার কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক ও স্টকহোমসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন। এবং ওইসব স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি। নিয়োগ করে বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বহির্বিশ্বে বিশেষ দূত নিয়োগ করে মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকারের নেতৃত্বেই বাঙালিরা অর্জন করে লাল সবুজের পতাকা। সুতরাং মি. 'ক' যে সরকার গঠনে অংশগ্রহণ করেছিলেন তার কর্মকান্ড বিশেষ গুরুত্বপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মি. 'ক' যে সরকার গঠনে অংশগ্রহণ করেছিলেন তার কর্মকান্ড কী ছিল? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর