উদ্দীপকে আইরিনের বাবা মুক্তিযুদ্ধের কোন বাহিনীর সদস্য। ছিলেন? নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে আইরিনের বাবা মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন। এ বাহিনীতে ছিল ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক, তাঁতি-জেলে ও যুবকরা। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এদেরকে বলা হতো ফ্রিডম ফাইটার্স। সরকারি নাম ছিল অনিয়মিত বাহিনী বা গণবাহিনী। এ বাহিনীর জন্য কোনো সামরিক আইন কার্যকরী ছিল না। এর সদস্যসংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ১২ হাজার। এছাড়া উল্লিখিত বাহিনীর বাইরে কয়েকটি অনিয়মিত বাহিনী ছিল। ছাত্রলীগ ও আওয়ামী লীগের বাছাই করা তরুণদের নিয়ে গড়ে উঠেছিল মুজিব বাহিনী এ বাহিনীর নেতৃত্বে ছিলেন তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম খান, আ.স.ম আব্দুর রব, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এর সদস্যসংখ্যা ছিল প্রায় ৬ হাজার। এছাড়া কমিউনিস্ট পাটি, ন্যাপ (মোজাফফর), ন্যাপ (ভাসানী) ও ছাত্র ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল। সুতরাং এটি স্পষ্ট যে, আইরিনের বাবা মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আইরিনের বাবা মুক্তিযুদ্ধের কোন বাহিনীর সদস্য। ছিলেন? নিরূপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর