উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে? উক্ত যুদ্ধে ঘ সামরিক, বেসামরিক জনগণের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করেন। ১১ মুজিবনগর এ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। এ সরকার বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে। এছাড়া বেশকিছু সাব-সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ যোগদান করে। প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। এরা মুক্তিযোদ্ধা নামে পরিচিত ছিল। এসব বাহিনীতে ছাত্র, যুবক, নারী, কৃষক ও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এ যুদ্ধে কেউ কেউ পঙ্গুত্ববরণ করে, কেউবা আবার মৃত্যুবরণ করে। সুতরাং বলা যায়, সামরিক ও বেসামরিক জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে? উক্ত যুদ্ধে ঘ সামরিক, বেসা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর