মুক্তিযোদ্ধারা সর্বকালের শ্রেষ্ঠ সন্তান- বিশ্লেষণ কর।
উত্তর: মুক্তিযোদ্ধারা সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। উক্তিটি যথার্থ। কেননা, মুক্তিযোদ্ধাদের অপরিসীম আত্মত্যাগের বিনিময়েই বাঙালি জাতি অর্জন করেছে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা। তাদের অবদানের কারণেই স্বাধীন সার্বভৌম। বাংলাদেশের জন্ম হয়। বিশ্বের মানচিত্রে সংযোজিত হয় একটি নতুন স্বাধীন ভূখণ্ড। পাকিস্তানি শাসকদের বৈষম্যের কারণে বাঙালিরা যখন বিক্ষুদ্ধ তখন নিরস্ত্র বাঙালির ওপর হায়েনাদের আক্রমণ সমস্ত দেশবাসীকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। সারাদেশে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। অবশেষে পাকবাহিনী বাংলাদেশে নাজেহাল হয় এবং অর্জিত হয়। বিজয়। কিন্তু এর জন্য বহু মুক্তিযোদ্ধাকে প্রাণ দিতে হয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা বেঁচে আছেন তাদের অনেকে আজও পঙ্গু। দীর্ঘ নয় মাস প্রাণপণ লড়াই করে তারা দেশকে স্বাধীন করেছেন। তাদের অবদানের কারণেই আজ আমরা স্বাধীন, আজ আমরা মুক্ত। তাদের দেশপ্রেম ও আত্মত্যাগ এদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন না করলে আজও হয়ত আমরা পাকিস্তানিদের অধীনে থাকতাম। আজও হয়ত আমরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হতাম। দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা শৌর্যবীর্যের সর্বোচ্চ প্রমাণ রেখেছিল। স্বাধীনতার জন্য, দেশের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার নজিরবিহীন স্বাক্ষর রেখেছেন তারা। তাদের অবদানের জন্যই আজ প্রতিষ্ঠিত হয়েছে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। তাদের অবদানের জন্য বাঙালি আজ আত্মমর্যাদাশীল জাতি। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, আমাদের মুক্তিযোদ্ধারা সর্বকালের শ্রেষ্ঠ সন্তান।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মুক্তিযোদ্ধারা সর্বকালের শ্রেষ্ঠ সন্তান- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর