উদ্দীপকের সাথে মিল রয়েছে পাঠ্যপুস্তকের এমন একটি সরকারের কার্যক্রম ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সরকারের সাথে মুজিবনগর সরকারের মিল লক্ষ করা যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। এদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 'বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ' বা স্বাধীনতার সাংবিধানিক ঘোষণা। পরবর্তীতে মুজিবনগর সরকার দেশের সামরিক ও বেসামরিক নাগরিকদের নিয়ে মুক্তিবাহিনী গঠন করে। তাছাড়া মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। আর মুক্তিযুদ্ধের সফল পরিচালনায় গঠন করে 'K [গণিত] ফোর্স, 'S [গণিত] ফোর্স ও 'Z [গণিত] ফোর্স। মুজিবনগর সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং তাদের জন্য অস্ত্র ও রসদ সরবরাহ করে। তাছাড়া বাঙালি কর্মকর্তাদের নিয়ে সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেন। এ লক্ষ্যে সরকার ১২টি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। অধিকন্তু এ সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে মিশন স্থাপন করে। এসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। এভাবে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ সফলভাবে পরিচালনা করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে মিল রয়েছে পাঠ্যপুস্তকের এমন একটি সরকারের কার্যক্রম ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর