মুক্তিযুদ্ধে এ বাহিনীর একটি বিশেষ অংশ ছিল অঞ্চলভিত্তিক বাহিনী- কথাটি বিশ্লেষণ কর।
উত্তর: মুক্তিযুদ্ধে এ বাহিনীর তথা অনিয়মিত বাহিনীর একটি বিশেষ অংশ ছিল অঞ্চলভিত্তিক বাহিনী। কথাটি বিশ্লেষণ করলে আমরা পাই মুক্তিযুদ্ধে ছাত্র এবং যুবক সম্প্রদায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছিল। এদেরকে ফ্রিডম ফাইটার্স বলা হতো। ফ্রিডম ফাইটার্স বাহিনীর একটি বিশেষ অংশ ছিল আঞ্চলিক বাহিনী। এ বাহিনী যুদ্ধ করে বিভিন্ন অঞ্চলকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল), আফসার ব্যাটালিয়ন (ভালুকা- ময়মনসিংহ), বাতেন বাহিনী (টাঙ্গাইল), হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ-বরিশাল), হালিম বাহিনী (মানিকগঞ্জ), আকবর বাহিনী (মাগুরা) ও জিয়া বাহিনী (সুন্দরবন)। এসব গেরিলা বাহিনীর কর্মকান্ড ছিল স্বেচ্ছাসেবক, স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত। শত্রুপক্ষকে অতর্কিত আক্রমণে পরাস্ত করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু যেমন যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করা, যুদ্ধের জন্য লোকবল সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়া তাদের কাজ ছিল। বিভিন্ন এলাকাভিত্তিক বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত হাজার হাজার গেরিলা ছিল। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মুক্তিযুদ্ধে এ বাহিনীর একটি বিশেষ অংশ ছিল অঞ্চলভিত্তিক বাহিনী- কথাট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর