উদ্দীপকের জর্জ ওয়াশিংটনের মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিস্মরণীয় নাম। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি তার জ্ঞান, যোগ্যতা, বুদ্ধিমত্তা ও রাজনৈতিক প্রজ্ঞার দ্বারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিতে সক্ষম হয়েছিলেন। তার দয়া, সরলতা, উপস্থিত বুদ্ধি, যোগ্যতা ও অমায়িক ব্যবহারের ফলে তিনি অতি সহজেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বাংলার নির্যাতিত, নিপীড়িত ও অধিকারহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। এ ছাড়াও তিনি পূর্ব বাংলার মানুষের স্বাধিকার অর্জনে অনন্যসাধারণ ভূমিকা পালন করেছিলেন । তিনিই ১৯৭১ সালের ৭ মার্চের সেই ভাষণ 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' প্রদান করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তাঁর এ ভাষণে উদ্দীপ্ত হয়েই বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করে নিজেদেরকে পাকিস্তানের অধীনতা থেকে মুক্ত করে। এই মহান নেতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় ক্ষমতালোভী, বিপথগামী কুচক্রীর হাতে মৃত্যুবরণ করেন।
উদ্দীপকে বলা হয়েছে, ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন জর্জ ওয়াশিংটন । আবার তিনিই আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। সুতরাং উদ্দীপকের জর্জ ওয়াশিংটন সদৃশ ব্যক্তি হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ।