মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয় কেন?
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে পরামর্শ দেওয়া ও সর্বদলীয় চরিত্র দেওয়ার উদ্দেশ্যে সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্য ছিল ৬ জন। তারা হলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মনি সিং, মনোরঞ্জন ধর, অধ্যাপক মোজাফফর আহমেদ, তাজউদ্দীন আহমদ ও খন্দকার মোশতাক আহমেদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছিলেন এ উপদেষ্টা কমিটির আহ্বায়ক। এ উপদেষ্টা কমিটির সভায় এ মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে, বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা ছাড়া অন্যকোনো প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয় কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর