আমাদের স্বাধীনতা যুদ্ধে পত্রপত্রিকার ভূমিকার ব্যাখ্যা দাও।
উত্তর: বিদেশি সাংবাদিক সাইমন ড্রিং নিজের জীবন বিপন্ন করে পাকিস্তানি বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রতিবেদন আকারে প্রেরণ করেন। এটি প্রকাশিত হয় ১৯৭১ সালের ৩০ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চের পর বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্ববধানে প্রকাশিত দৈনিক 'জয় বাংলা' পত্রিকা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে এবং এটি মুক্তিযুদ্ধের মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ করে। মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তানি বাহিনী ইত্তেফাক পত্রিকাসহ বহু পত্রপত্রিকা বন্ধ করে দেয়। তখন ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হতে শুরু করে। এসব পত্রিকা স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রাখে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
আমাদের স্বাধীনতা যুদ্ধে পত্রপত্রিকার ভূমিকার ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর