বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন বলতে কী বোঝায়?
উত্তর: বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন বলতে বোঝায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসন প্রদান। একটি পূর্ব আবেদনের ভিত্তিতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২০১০ সালে জাতিসংঘের ৬৫তম অধিবেশনে সর্বসম্মতভাবে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অর্জনটিই হলো বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন বলতে কী বোঝায়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর