মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ ব্যাখ্যা কর।
উত্তর: মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের পক্ষে বিদেশে তহবিল সংগ্রহ ছিল মুজিবনগর সরকারের একটি গুরুত্বপূর্ণ তৎপরতা। ১৯৭১ সালে ৮ মে যুক্তরাজ্যের বিভিন্ন অ্যাকশন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি মিটিং- এ মুক্তিযুদ্ধের সমর্থনে 'বাংলাদেশ ফান্ড' নামে একটি। তহবিল গঠন করা হয়। এ ফান্ড ৩,৭৬,৫৬৮ পাউন্ড পরিমাণ অর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সংগ্রহ করেন, যা সরাসরি বাংলাদেশ সরকার গ্রহণ করেছিল। এছাড়া বাংলাদেশ সরকার বাহরাইনের বাংলাদেশ ক্লাব হতে ১৪৯৭.৫৭ পাউন্ড, কাতারের বাংলাদেশ শিক্ষা কেন্দ্র হতে ৩১০০.১৯ পাউন্ড, লিবিয়ার বাংলাদেশ শিক্ষা কেন্দ্র হতে ২৩৮২.৪২ পাউন্ড সরাসরি গ্রহণ করেছিল। জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্র হতে ৮,৯১,৪৭,০০০ ডলার, যুক্তরাজ্য হতে ৩,৮১,১২,১৩২ ডলার, কানাডা হতে ২,০২,৬০,৩০৭ ডলার, সোভিয়েত ইউনিয়ন হতে ২,০০,০০,০০০ ডলার সাহায্য গ্রহণ করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর