উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন সরকার গঠনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত মুজিবনগর সরকার গঠনের সাদৃশ্য রয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। একই বছর ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। দেশি-বিদেশি ১২৭ জন সাংবাদিক ও কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমদিকে এ সরকারের সদর দপ্তর মুজিবনগরে স্থাপিত হলেও পরবর্তীকালে তা কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তরিত করা হয়। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এ সরকারই কেন্দ্রীয় নির্দেশনা কমিটি হিসেবে কাজ করে। উদ্দীপকে উল্লিখিত ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালে কিউবায় বিপ্লবী সরকার গঠন করেন। মেক্সিকো গিয়ে তিনি চে গুয়েভারাকে সঙ্গে নিয়ে বিপ্লবী দল গঠন করেন। কিউবায় ফিরে এসে বাতিস্তা সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন। যা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে গঠিত মুজিবনগর সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন সরকার গঠনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর