উদ্দীপকে বিভিন্ন বাহিনী যেভাবে যুদ্ধ পরিচালনা করেছে একইভাবে পাঠ্যবইয়ে যৌথ বাহিনীর যুদ্ধ পরিচালনার ঘটনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিভিন্ন বাহিনী যেভাবে যুদ্ধ পরিচালনা করেছে, একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীও বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ভারতীয় বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে বিচ্ছিন্নভাবে প্রবেশ করতে থাকে। ১৩ নভেম্বর ট্যাংকসহ দুই ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশোরে ঘাঁটি স্থাপন করে। পাকিস্তান বাহিনী ১৯ নভেম্বর তাদের বিরুদ্ধে আকাশ অভিযান করলেও বিশেষ সুবিধা করতে পারেনি। ২১ নভেম্বরও পাকিস্তান বাহিনী ব্যর্থ হয় এবং ৩ ডিসেম্বরের পূর্ব পর্যন্ত তারা আক্রমণের সাহস পায়নি। ২১ নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ কমান্ড গঠন করে। স্থলবাহিনী ছাড়াও ভারতীয় বিমান, নৌ ও যুদ্ধজাহাজ এর অন্তর্ভুক্ত হওয়ায় যুদ্ধে ক্ষিপ্রতা লাভ করে। যৌথ কমান্ড গঠনের পর ২৩ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেন। তিনি বক্তৃতায় বলেন, 'পাকিস্তান বৈদেশিক আক্রমণের মুখোমুখি হয়েছে এবং দেশে জরুরি অবস্থা বিরাজ করছে।' তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপমহাদেশের পরিস্থিতি জানিয়ে জরুরি বার্তা পাঠান। ২৫ নভেম্বর প্রেসিডেন্ট যেকোনো সময় বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দেন ৷ এরূপ অবস্থায় ৩ ডিসেম্বর ভারতীয় বিভিন্ন বিমানঘাঁটিতে পাকিস্তানি বিমানবাহিনী অতর্কিতে হামলা চালালে শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। যৌথ কমান্ডের বাংলাদেশ সীমান্তে আক্রমণের পাশাপাশি চালানো হয় বিমান হামলা। ওই দিনই পাকিস্তান বাহিনীর ৩টি মিরেজ, ২টি এফ-১০৪ স্টাফ ফাইটারসহ ৩৩টি বিমান ভূপাতিত হয়। পূর্ব সীমান্তে কামালপুর ঘাঁটির পতন ঘটানোসহ চট্টগ্রাম, কক্সবাজারের ওপর মিত্রবাহিনীর নৌবহর প্রচণ্ড আক্রমণ চালায়। প্রথম থেকেই যৌথ বাহিনীর লক্ষ্য ছিল ঢাকা দখল করে পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা। তাই বলা যায়, উদ্দীপকের নিয়মিত ও অনিয়মিত বাহিনীর মতো যৌথবাহিনীও মুক্তিযুদ্ধ পরিচালনায় কৃতিত্বপূর্ণ অবদান রাখে। ফলে বাংলাদেশের চূড়ান্ত বিজয় সুনিশ্চিত হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বিভিন্ন বাহিনী যেভাবে যুদ্ধ পরিচালনা করেছে একইভাবে পাঠ্যবই…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর