উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট বাংলাদেশের মুক্তি সংগ্রামের কোন ঘটনার সাথে মিল রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট বাংলাদেশের মুক্তি সংগ্রামে ছাত্রদের অংশগ্রহণের সাথে মিল রয়েছে। গণচীনে মাঞ্জু শাসকের বিরুদ্ধে একদল তরুণ সোচ্চার হয়। তারা 'বক্সার' বা 'আই-হো-টুয়ান নামে পরিচিত। তাদের শক্তিশালী প্রতিরোধে ওই শাসক শঙ্কিত হয়। উদ্দীপকে বর্ণিত এ দৃশ্যপট বাংলাদেশের মুক্তি সংগ্রামে ছাত্রদের অংশ নেওয়ার ঘটনার সাথে মিল রয়েছে। তাদের গঠিত সাংগঠনিক নাম স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। তারা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে ওই সরকারকে পরাস্ত করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য ছাত্ররা স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ স্কুল পড়ুয়া অগণিত কিশোরও অসীম মনোবল নিয়ে আমাদের সুমহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে বাঙালি ছাত্রসেনারা ভারতে যায়। মুক্তিযুদ্ধে বাঙালি ছাত্রসেনাদের প্রবল ইচ্ছা দেখে ভারতীয়রা তাদেরকে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ শেষে হালকা অস্ত্র দিয়ে যুদ্ধে পাঠিয়ে দেয়। ছাত্রসেনারা নিজের প্রাণের মায়া ত্যাগ করে দেশকে বাঁচাতে যুদ্ধ করে। তাই নয় মাসে যুদ্ধ শেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের অংশীদার তারাও
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট বাংলাদেশের মুক্তি সংগ্রামের কোন ঘটনার সাথে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর