উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের স্বাধীনতা বিরোধী কোন সংগঠনের সাদৃশ্য রয়েছে? তার গঠন সম্পর্কে তোমার ধারণা দাও।
উত্তর: উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের স্বাধীনতা বিরোধী সংগঠন 'শান্তি কমিটি' (Peace Committee)- এর সাদৃশ্য রয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতায় গড়ে ওঠা প্রথম সংগঠন 'শান্তি কমিটি'। মুক্তিযুদ্ধ শুরু হলে কতিপয় ডানপন্থী রাজনৈতিক দল পাকিস্তান সরকারকে সহযোগিতা করার ঘোষণা দেয়। ৪ এপ্রিল নুরুল আমিনের নেতৃত্বে গোলাম আযম ও খাজা খয়ের উদ্দিনসহ ১২ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল জেনারেল টিক্কা খানের সাথে সাক্ষাৎ করে 'নাগরিক শান্তি কমিটি' গঠনের প্রস্তাব দেয়। ৯ এপ্রিল ঢাকার ডানপন্থী বিশিষ্ট ব্যক্তিগণ এক সভায় মিলিত হয়ে ১০৪ সদস্যবিশিষ্ট 'নাগরিক শান্তি কমিটি' গঠন করে। এটি পিস কমিটি নামেই অধিক পরিচিত। তাদের কাজ ছিল মুক্তিবাহিনীর তৎপরতার বিরুদ্ধে ও মুক্তিকামী জনগণের বিপক্ষে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। অত্যাচার, নির্যাতন ও গণহত্যায় এই সংগঠন দখলদার বাহিনীর বিশস্ত সহচর ছিল। উদ্দীপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হত্যা, লুট ও ধর্ষণসহ বহু নৃশংস ঘটনার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করার জন্য গঠিত 'নুরেমবার্গ ট্রায়ালে' কথা বলা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী সংগঠন 'শান্তি কমিটি' উদ্দীপকের অনুরূপ ঘৃণিত অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের স্বাধীনতা বিরোধী কোন সংগঠনের সাদৃশ্য রয়েছ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর