উদ্দীপকে উল্লিখিত কাঠামোটি কোন সরকারের? উক্ত সরকারের কার্যাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কাঠামোটি মুজিবনগর সরকারের। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে মুজিবনগর সরকার দেশে ও বিদেশে বহুবিধ কার্যাবলি সম্পন্ন করে। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ১৯৭০-এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার। ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ'। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। মুজিবনগর সরকারের কার্যাবলির মধ্যে অন্যতম কয়েকটি ছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, শরণার্থীদের ভারতে আশ্রয়দান, এবং বহিঃবিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা । মুজিবনগর সরকারের সঠিক নেতৃত্বে অত্যন্ত স্বল্প সময়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাঠামোটি কোন সরকারের? উক্ত সরকারের কার্যাবলি আলোচ…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর