উদ্দীপকে পঠিত বইয়ের কোন সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে আমার পঠিত বইয়ের মুজিবনগর সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানিদের অন্যায়ভাবে চাপিয়ে দেয়া যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বাঙালির সাংগঠনিক প্রস্তুতি না থাকায় মুক্তিযুদ্ধের সময় ঢাকাসহ সারাদেশে গণহত্যা চলতে থাকে। এজন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর) গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও অনিবার্য ঘটনা। মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। দেশি-বিদেশি ১২৭ জন সাংবাদিক ও কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। এ সরকারের সদর দপ্তর প্রথমে স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)। মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাত্র ২ ঘণ্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমা বর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। উদ্দীপকে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি বেলজিয়াম আক্রমণ করে দেশটির অধিকাংশ এলাকা দখল করে নেয়। ফলে বেলজিয়ামের জনপ্রতিনিধিরা দেশের পশ্চিমাঞ্চলের মুক্ত ভূমিতে সদর দপ্তর স্থাপন করে নির্বাসিত সরকার গঠন করে। বেলজিয়ামের মতো বাংলাদেশেও মুক্তিযুদ্ধকালে এমন একটি সরকার গঠন করা হয় যা উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মুজিবনগর সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পঠিত বইয়ের কোন সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর