শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ক' দেশের সরকারের কূটনৈতিক তৎপরতার সাথে বাংলাদেশের কোন সরকারের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'ক' দেশের সরকারের কূটনৈতিক তৎপরতার সাথে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের (মুজিবনগর) সাদৃশ্য রয়েছে। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু ।। সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করে মুক্তিযুদ্ধের সপক্ষে বহির্বিশ্বে সমর্থন ও জনমত আদায়ের চেষ্টা করে। এছাড়া ।। বাংলাদেশের নাগরিক এবং সহানুভূতিশীল ব্যক্তিবর্গের মাধ্যমে ।। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন, জাপান ও অন্যান্য কতিপয় ।। শক্তিশালী দেশের সমর্থন লাভে ঐকান্তিক প্রচেষ্টা চালানো হয়। এ ধরনের তৎপরতার ফলে ওইসব দেশে মুক্তিযুদ্ধের অনুকূল সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছিল। বিচারপতি আবু সাইদ চৌধুরীর তৎপরতায় ১৪ মে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সর্বসম্মতভাবে প্রস্তাব পাস হয় যে, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিটেনের যে ।। প্রভাব রয়েছে তা প্রয়োগ করে পাকিস্তানকে সেনাবাহিনী প্রত্যাহারে বাধ্য করা ব্রিটিশ সরকারের কর্তব্য। মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতায় বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত বাঙালি কূটনীতিকগণ মুক্তিযুদ্ধের পক্ষে আনুগত্য প্রকাশ করতে থাকেন। এ সরকারের তৎপরতার ফলে দাতাগোষ্ঠী পাকিস্তানকে নতুন সাহায্যদানে বিরত থাকে এবং ঋণ দিতেও আপত্তি জানায়। মুজিবনগর সরকারের তৎপরতার ফলে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন দেশ জানতে পারে। মুজিবনগর সরকারের তৎপরতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তৎপরতা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে বিদেশে তহবিল সংগ্রহ করা।। ১৯৭১ সালের ৮ মে যুক্তরাজ্যের বিভিন্ন অ্যাকশন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি মিটিং-এ মুক্তিযুদ্ধের সমর্থনে 'বাংলাদেশ ফান্ড' নামে একটি তহবিল গঠন করা হয়। এ ফান্ড ৩,৭৬,৫৬৮ পাউন্ড পরিমাণ অর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সংগ্রহ করে, যা সরাসরি মুজিবনগর সরকার গ্রহণ করেছিল। সুতরাং উদ্দীপকের 'ক' দেশের অস্থায়ী সরকারের কূটনৈতিক তৎপরতার সাথে বাংলাদেশের মুজিবনগর সরকারের সাদৃশ্য রয়েছে।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের 'ক' দেশের সরকারের কূটনৈতিক তৎপরতার সাথে বাংলাদেশের কোন সর…

উদ্দীপক

'ক' দেশের স্বাধীনতা যুদ্ধে গঠিত অস্থায়ী সরকারের কূটনৈতিক তৎপরতা ছিল এক সোনালি অধ্যায়। কারণ উক্ত সরকারের তৎপরতার ফলে বহির্বিশ্বে 'ক' দেশের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধে 'ক' দেশের জনগণের ওপর শত্রু বাহিনীর ধর্ষণ, নির্যাতন ও গণহত্যা সম্পর্কে লোমহর্ষক তথ্য পৌঁছেছিল। 'ক' দেশের স্বাধীনতা যুদ্ধ ও সাধারণ জনগণের প্রতি বিশ্বব্যাপী যে সহানুভূতির সৃষ্টি হয়েছিল তা ছিল বহির্বিশ্বে উক্ত দেশের অস্থায়ী সরকারের কূটনৈতিক তৎপরতারই ফল।

উত্তর

বাতেন বাহিনী গড়ে ওঠে টাঙ্গাইলে।

উত্তর

মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের ব্যাটালিয়ন নিয়ে ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়। এ ব্রিগেডগুলো কে ফোর্স, এস ফোর্স, ও জেড ফোর্স নামে পরিচিত ছিল। সরকারি পর্যায়ে এদের নামকরণ করা হয় এম. এফ. (মুক্তিফৌজ)। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জুনের প্রথমদিকে ১ম, ৩য় ও ৮ম ইস্ট ।। বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয় জেড ফোর্স। মেজর শফিউল্লাহর, অধিনায়কত্বে মে মাসেই ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৩ নম্বর সেক্টর • নিয়ে গঠিত হয় এস ফোর্স। মে মাসে ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয় কে ফোর্স, যার অধিনায়ক ছিলেন মেজর ।। খালেদ মোশাররফ।

উত্তর

উদ্দীপকের 'ক' দেশের সরকারের কূটনৈতিক তৎপরতার সাথে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের (মুজিবনগর) সাদৃশ্য রয়েছে। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু ।। সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করে মুক্তিযুদ্ধের সপক্ষে বহির্বিশ্বে সমর্থন ও জনমত আদায়ের চেষ্টা করে। এছাড়া ।। বাংলাদেশের নাগরিক এবং সহানুভূতিশীল ব্যক্তিবর্গের মাধ্যমে ।। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন, জাপান ও অন্যান্য কতিপয় ।। শক্তিশালী দেশের সমর্থন লাভে ঐকান্তিক প্রচেষ্টা চালানো হয়। এ ধরনের তৎপরতার ফলে ওইসব দেশে মুক্তিযুদ্ধের অনুকূল সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছিল। বিচারপতি আবু সাইদ চৌধুরীর তৎপরতায় ১৪ মে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সর্বসম্মতভাবে প্রস্তাব পাস হয় যে, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিটেনের যে ।। প্রভাব রয়েছে তা প্রয়োগ করে পাকিস্তানকে সেনাবাহিনী প্রত্যাহারে বাধ্য করা ব্রিটিশ সরকারের কর্তব্য। মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতায় বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত বাঙালি কূটনীতিকগণ মুক্তিযুদ্ধের পক্ষে আনুগত্য প্রকাশ করতে থাকেন। এ সরকারের তৎপরতার ফলে দাতাগোষ্ঠী পাকিস্তানকে নতুন সাহায্যদানে বিরত থাকে এবং ঋণ দিতেও আপত্তি জানায়। মুজিবনগর সরকারের তৎপরতার ফলে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন দেশ জানতে পারে। মুজিবনগর সরকারের তৎপরতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তৎপরতা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে বিদেশে তহবিল সংগ্রহ করা।। ১৯৭১ সালের ৮ মে যুক্তরাজ্যের বিভিন্ন অ্যাকশন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি মিটিং-এ মুক্তিযুদ্ধের সমর্থনে 'বাংলাদেশ ফান্ড' নামে একটি তহবিল গঠন করা হয়। এ ফান্ড ৩,৭৬,৫৬৮ পাউন্ড পরিমাণ অর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সংগ্রহ করে, যা সরাসরি মুজিবনগর সরকার গ্রহণ করেছিল। সুতরাং উদ্দীপকের 'ক' দেশের অস্থায়ী সরকারের কূটনৈতিক তৎপরতার সাথে বাংলাদেশের মুজিবনগর সরকারের সাদৃশ্য রয়েছে।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত সরকারের কূটনৈতিক তৎপরতা অর্থাৎ মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কেননা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বহির্বিশ্বে প্রচার করা এবং এর প্রতি সহানুভূতি সৃষ্টি ও স্বীকৃতি আদায় করা ছিল এ সরকারের প্রধান লক্ষ্য। বহির্বিশ্বে মুজিবনগর সরকারের বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে ব্রিটেনে কূটনৈতিক তৎপরতা ও সেখানে প্রবাসী বাঙালিদেরকে সংঘবদ্ধ করে আন্দোলন ও জনমত গঠনে বিশেষ সফলতা এসেছিল। ইরাক, ফিলিপাইন, আর্জেন্টিনা, কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, কাঠমান্ডু, হংকং প্রভৃতি স্থানে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের উচ্চপদস্থ কূটনৈতিকগণ মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকারের প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছিলেন। বহির্বিশ্বে তৎপরতার ফলে এ সত্যটি প্রতিষ্ঠিত হয়েছিল যে, বাংলাদেশের সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বা শরণার্থী সমস্যা নয় বরং এ ছিল শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম। রাষ্ট্রীয়ভাবে আমেরিকা মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও আমেরিকার জনগণ ও প্রচার মাধ্যম মুক্তিযুদ্ধের পক্ষে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এমনকি জনমতের চাপে আমেরিকা, বিশ্বব্যাংক ও ব্রিটেন' পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করতে বাধ্য হয়েছিল। ইন্দোনেশিয়ায় সামরিক শাসনের বিধিনিষেধ ভক্তা করে অসংখ্য ছাত্র বাংলাদেশের গণহত্যার বিরুদ্ধে মিছিল করেছিল এবং ইন্দোনেশিয়ান টেলিভিশন আগস্টে মুজিবনগর সরকারের প্রতিনিধি খন্দকার মোশতাকের সাক্ষাৎকার প্রচার করেছিল। সুতরাং বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।