উদ্দীপকে শফিকের বাবা কোন বাহিনীর সদস্য ছিলেন? উক্ত বাহিনীর পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকে শফিকের বাবা বিমানবাহিনীর সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর অবদান ছিল অপরিসীম। শফিকের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধকালীন তিনি পাকিস্তান বিমানবাহিনীর সদস্য ছিলেন। সেখানে থেকে পালিয়ে এসে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহিদ হন। গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকারের প্রচেষ্টায় ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয়। ১৮ জন পাইলট ও ৫০ জন বৈমানিক নিয়ে এ বাহিনীর যাত্রা শুরু হয়। বিমানবাহিনীর অনেক সদস্য স্থলযুদ্ধেও সাফল্যের পরিচয় দেন। ৩ ডিসেম্বর থেকে ভারতীয় বিমানবাহিনী যেসব আক্রমণ রচনা করেছিল তার প্রথম আক্রমণের কৃতিত্ব বাংলাদেশ বিমানবাহিনীর। ঢাকা পতনের পূর্ব পর্যন্ত বিমানবাহিনী প্রায় ১২ বার পাকিস্তানি লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ করে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে শফিকের বাবা বিমানবাহিনীর সদস্য ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর অবদান অপরিসীম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শফিকের বাবা কোন বাহিনীর সদস্য ছিলেন? উক্ত বাহিনীর পরিচয় দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর