তুমি কি মনে কর উক্ত ব্যবস্থা মুক্তিযুদ্ধকে গতিশীল ও সুশৃঙ্খল করে তুলেছিল? মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত ব্যবস্থা অর্থাৎ সেক্টর ব্যবস্থাপনা মুক্তিযুদ্ধকে গতিশীল ও সুশৃঙ্খল করে তুলেছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকবাহিনী নিরীহ ও নিরস্ত্র বাঙাদি জনগণের ওপর আক্রমণ করলে পুরো জাতিই দিশেহারা হয়ে পড়ে। কেউ কেউ তাদের স্বজন হারানোর ব্যথায় কাতর ছিল। এমতাবস্থার মুজিবনগর সরকার গঠনে দিশেহারা বাঙালি আলোর দিশা খুঁজে পায়। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরো দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে। এ সেক্টর বিভক্তির পর মুক্তিযুদ্ধ আরও গতিশীল হতে শুরু করে। দলে দলে বাঙালি জনগণ ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সেক্টরে শৃঙ্খলার সাথে যুদ্ধ করে যায়। প্রত্যেকটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার ছিলেন। সেক্টর কমান্ডারগণের নির্দেশে সেক্টরের অনিয়মিত বাহিনী যুদ্ধে অংশ নিত। প্রত্যেকটি সেক্টরেই সামরিক অপারেশনের পূর্বে পরিকল্পনা প্রণয়ন করা হতো। পরিকল্পনামতো যার যার দায়িত্বও বণ্টিত হতো। এভাবে প্রতি সেক্টরেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এর ফলে সেক্টরের যোদ্ধাসমূহ বিভিন্ন অপারেশনে জয়ী হতে থাকে। ধীরে ধীরে দেশের বিভিন্ন রণাঙ্গন মুক্ত হতে শুরু করে আর সেক্টরের যোদ্ধাগণ শেষ পর্যন্ত ঢাকা অবরোধের মাধ্যমে পাক বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। তাই আমি মনে করি, সেক্টর ব্যবস্থাপনা মুক্তিযুদ্ধকে গতিশীল ও সুশৃঙ্খল করে তুলেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত ব্যবস্থা মুক্তিযুদ্ধকে গতিশীল ও সুশৃঙ্খল করে তু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর