উক্ত সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক উজ্জ্বল অধ্যায়- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সরকার অর্থাৎ নূরুল ইসলামের সামনে শপথ গ্রহণ করা মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক উজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমা (বর্তমান জেলা) বৈদ্যনাথ তলার অন্তর্গত ভবেরপাড়া (বর্তমান, মুজিবনগর) গ্রামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপ ও অস্থায়ী রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হয়। আর উক্ত সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দীন আহমদের ওপর। বাংলাদেশের প্রথম সরকার দেশি-বিদেশি সাংবাদিকের সামনে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করে। এ শপথ অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে ২৬ মার্চ হতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। মুজিবনগর সরকার গঠনের পূর্ব পর্যন্ত মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে এবং অনেকটা অপরিকল্পিত। মুজিবনগর সরকারের প্রচেষ্টায় আনুষ্ঠানিকভাবে গঠিত হয় মুক্তিবাহিনী আর এম.এ জি ওসমানী প্রধান সেনাপতি নিযুক্ত হন। মুজিব সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীনের সভাপতিত্বে সেক্টর কমান্ডারদের অধিবেশনের সীমানা চিহ্নিতকরণ, বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা ঘাঁটি স্থাপন ইত্যাদি রণনীতি প্রণয়ন করা হয়। বাংলার শোষিত, নিপীড়িত ও নির্যাতিত জনতার মুক্তির বাসনাকে সঠিক খাতে প্রবাহিত করে অভ্যন্তরীণ ও বৈদেশিক সমর্থনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা ছিল মুজিবনগর সরকারের স্মরণীয় সাফল্য ও কৃতিত্ব। সর্বোপরি মুক্তিবাহিনী গঠন, মুক্তিযুদ্ধের সেক্টর ব্যবস্থাপনা, যুদ্ধ পরিচালনাসংক্রান্ত বিষয়াদি, মুক্তিযুদ্ধের প্রচার, স্বাধীনতাবিরোধী তৎপরতা মোকাবিলা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণসহ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের অবদান সুস্পষ্ট। সুতরাং মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক উজ্জ্বল অধ্যায়- উক্তিটি সঠিক ও তাৎপর্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক উজ্জ্বল অধ্যায়- যুক্তিসহ …
উদ্দীপক
উত্তর
উত্তর