মুক্তিযুদ্ধ চলাকালীন রাজীবের দেশের সাথে কোন দেশের তুলনা করা যায়? ব্যাখ্যা করো ।
উত্তর: মুক্তিযুদ্ধ চলাকালীন রাজীবের দেশের সাথে প্রতিবেশী দেশ ভারতের তুলনা করা যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও মানবিক সমর্থন দিয়ে সাহায্য করেছিল। প্রতিবেশী দেশটি সব মিলিয়ে এক কোটি শরণার্থীকে যুদ্ধের মাসগুলোতে আশ্রয় দেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন থেকে আতঙ্কিত বহু মানুষ প্রাণ বাঁচাতে ভারতীয় সীমান্তের দিকে পাড়ি দিতে শুরু করে। এ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুহূর্তে ভারত তার সীমান্ত উন্মুক্ত করে দেয়। দেশটির প্রথম প্রতিক্রিয়া ছিল এরূপ: “বাঙালি নিধনযজ্ঞের মুখে বিশ্ববিবেক 'নীরব দর্শকের ভূমিকা নিতে পারে না” (Robert Jackson, South Asia Crisis, New Delhi 1974, P: 150) I ২৫ মার্চের পর প্রতিদিন গড়ে ২০-৪৫ হাজার মানুষ ভারতে আশ্রয় নেয়। পরবর্তী কয়েক মাসের মধ্যে আশ্রয়গ্রহণকারীর সংখ্যা কোটিতে গিয়ে পৌঁছে। শরণার্থীদের ব্যয় নির্বাহে বিদেশি রাষ্ট্র ও সাহায্য সংস্থার কিছু সহায়তা পেলেও ভারত সরকার ও জনগণকেও অবদান রাখতে হয়েছিল। উদ্দীপকে রাজীব তার দাদুর কাছে প্রতিবেশী দেশের মুক্তিযুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে প্রতিবেশী দেশটির নিরীহ জনগণ সামরিক জান্তার নির্বিচারে হত্যাযজ্ঞের শিকার হলে তাদের দেশের লক্ষ লক্ষ মানুষ আশ্রয় নিলে সরকার নিরীহ জনগণকে সবরকম সাহায্য করে। যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মুক্তিযুদ্ধ চলাকালীন রাজীবের দেশের সাথে কোন দেশের তুলনা করা যায়? ব…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর