উক্ত যুদ্ধে 'X [গণিত] এবং 'Y [গণিত] রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] রাষ্ট্রটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং 'Y [গণিত] রাষ্ট্রটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। উক্ত যুদ্ধে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নেতিবাচক ও সোভিয়েত ইউনিয়ন ইতিবাচক ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত 'সপ্তম নৌবহর' ও 'এন্টারপ্রাইজকে' বঙ্গোপসাগরে মোতায়েন করে পাকিস্তানকে সাহায্য করার জন্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এ হুমকির জবাব হিসেবে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক মিসাইলবাহী দুটি ডুবোজাহাজ বঙ্গোপসাগরে প্রেরণ করে। মার্কিন নৌবহরে ছিল ১৪টি বড় ও কয়েকটি ছোট যুদ্ধজাহাজ এবং সোভিয়েত নৌবহরে ছিল মোট ২৬টি জাহাজ। অবশেষে দুই পক্ষই সংযম প্রদর্শন করলে শেষপর্যন্ত আর সংঘর্ষ হয়নি। পাশাপাশি এ সময় পাকিস্তানের পক্ষে জাতিসংঘে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে। যুদ্ধে পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে গেলে ৪ ও ১২ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে দুটি প্রস্তাবই নাকচ হয়ে যায়। 'মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়নের শক্ত অবস্থানের ফলেই বাংলাদেশের বিজয় লাভ দ্রুত সম্ভব হয়েছিল। উপর্যুক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে ভূমিকা পালন করলেও আরেক পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত যুদ্ধে 'X এবং 'Y রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর