স্বাধীনতা যুদ্ধে আশ্রয়দানকারী দেশটি অর্থাৎ ভারত আমাদের নানাভাবে সহযোগিতা করেছিল বলে আমি মনে করি।ভারতের কোলঘেঁষে বাংলাদেশের অবস্থান হওয়ার কারণে একমাত্র ভারতই বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। সংগত কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতে সহযোগিতা ছিল অনন্য। বাংলাদেশের মিত্ররাষ্ট্র ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে, শরণার্থীদের আশ্রয়দানে খাদ্য সহায়তা, স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দান, অস্ত্র সরবরাহ, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়, কলকাতায় প্রবাসী সরকার গঠন, যৌথ বাহিনী গঠন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভারত সরকারের উদ্যোগ ও সহযোগিতা ছিল সর্বাত্মক। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তি বাহিনী সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানের মুখে পাকবাহিনী দিশেহারা হয়ে পড়ে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সর্বদিক দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিল।