উদ্দীপকের কর্মকাণ্ডের সাথে আমার পাঠ্যবইয়ের যে কর্মকাণ্ডের মিল রয়েছে সেটি হচ্ছে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানের।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নির্বিচারে গণহত্যা শুরু করে, তখন প্রায় ১ কোটি মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতে। এসময় ভারতের ৭টি রাজ্য সরকার, ২৪টি ভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও ১২টি আন্তর্জাতিক সংস্থা শরণার্থীদের ত্রাণ তৎপরতায় অংশ নেয়। এসময় ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের উদ্যোগ ও আহ্বানে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত হয় বিখ্যাত লাইভ অনুষ্ঠান 'কনসার্ট ফর বাংলাদেশ'। এ আয়োজনটিতে অংশ নিয়েছিলেন পপ সংগীতের তৎকালীন সুপারস্টার বব ডিলান, জজ হ্যারিসন, এরিক ক্ল্যাপটনের মতো বিখ্যাত তারকারা। বিখ্যাত ও লাইভ অনুষ্ঠানে অর্জিত সকল অর্থ বাংলাদেশের শরণার্থী শিবিরের উদ্দেশ্যে উৎসর্গ করেন সাংস্কৃতিক এ আয়োজক শিল্পীরা। এভাবে দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থা' সংগঠনের অভিনব উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় সে যাত্রায় শরণার্থী হিসেবে টিকে থাকতে সক্ষম হয়েছিল সেসময় প্রায় ১ কোটি রাঙালি নিরুপায় নারী-শিশু-বৃদ্ধ।
সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যপুস্তকের 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানের মিল রয়েছে।