মুক্তিযুদ্ধে বিদেশি প্রচারমাধ্যমগুলোর ভূমিকা কী ছিল ?
উত্তর: মুক্তিযুদ্ধে বিদেশি প্রচারমাধ্যমগুলোর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ । বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমতকে সংগঠিত করা এবং বাংলাদেশের সাধারণ মানুষ, শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের মনোবল দৃঢ় রাখার জন্য ভারতের প্রচারমাধ্যম ব্যাপক অবদান রেখেছে। সোভিয়েত ইউনিয়নের পত্রিকা ও প্রচারমাধ্যমগুলো বাংলাদশে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বর্ণনা ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্বজনমত সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধ চলাকালীন ব্রিটেনের গণমাধ্যমগুলো বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা বাঙালির উপর পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার, নির্যাতন, বাঙালির সংগ্রাম, ভারতে আশ্রয় নেওয়া প্রায় ১ কোটি শরণার্থীর করুণ অবস্থা, পাকিস্তানি বাহিনীর গণহত্যা সম্পর্কে প্রচার করে বিশ্বজনমতকে জাগ্রত করে তোলে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচারমাধ্যমগুলোও মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মুক্তিযুদ্ধে বিদেশি প্রচারমাধ্যমগুলোর ভূমিকা কী ছিল ?
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর