বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা লেখো ।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবিক কার্যক্রম পরিচালনায় জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় । ভারতে আশ্রিত শরণার্থীদের ভরণ-পোষণের ক্ষেত্রে জাতিসংঘ অনন্য অবদান রাখে। মুক্তিযুদ্ধকালীন শরণার্থী সমস্যা সমাধানে ইন্দিরা গান্ধীর তৎপরতায় এ বিষয়টি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংকট থেকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়। ইন্দিরা গান্ধী এ শরণার্থী সমস্যাকে জাতিসংঘে মানবিক বিপর্যয় সংক্রান্ত সমস্যা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ফলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) শরণার্থী সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। মানবিক বিপর্যয় রোধকল্পে জাতিসংঘের দুটি মিশন কাজ শুরু করে। একটি ভারতের শরণার্থী শিবিরগুলোতে এবং অন্যটি পূর্ব পাকিস্তানে। এছাড়াও জাতিসংঘের সহযোগী সংগঠন 'ইউনিসেফ' শিশু খাদ্য কর্মসূচি হাতে নিয়ে মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়ায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা লেখো ।
উত্তর