বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্র দেশগুলো এগিয়ে না এলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো।
ভারতের কোলঘেঁষে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অবস্থান হওয়ার কারণে একমাত্র ভারতই বাংলাদেশের নিকটতম বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র । সংগত কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা অপরিসীম বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্র রাষ্ট্র ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠন, শরণার্থীদের আশ্রয় দান, খাদ্য সহায়তা, স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দান, অস্ত্র সরবরাহ এবং সর্বশেষ যৌথ বাহিনী গঠন, কলকাতায় প্রবাসী সরকার গঠন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভারত সরকারের উদ্যোগ ও সহযোগিতা ছিল সর্বাত্মক। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তি বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানের মুখে পাক বাহিনী দিশেহারা হয়ে পড়ে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
জাতিসংঘের বৃহৎ শক্তিবর্গের মাঝে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছিল। সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের পক্ষে ৩ বার ভেটো প্রধান করেছিল। এছাড়াও আরও বিভিন্ন দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছে। পরিশেষে বলা যায়, মিত্র দেশগুলোর সর্বাত্মক ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল এতে কোনো সন্দেহের অবকাশ নেই।