শেয়ারFacebookWhatsApp

কীভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?

উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দি হওয়ার আগে তিনি টিএন্ডটি ও ইপিআরের ওয়ারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন । স্বাধীনতার এ ঘোষণাটি খুব দ্রুতই সর্বত্র ওয়ারলেস যোগে ছড়িয়ে পড়ে।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

কীভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?

উদ্দীপক

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে একটি বড় আক্রমণ শুরু করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে, রুশ অভিযান শুরুর পর ২৪ ঘণ্টাতেই ইউক্রেনের প্রায় পাঁচ লক্ষ মানুষ গৃহহীন হয়ে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড, মলদোভা, রোমানিয়ার ভূ-খণ্ডে ঢুকে পড়েছে। পোল্যান্ড কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তারা দশ লক্ষ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেবে।

Dhaka · 2022

উত্তর

২৫ মার্চের সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট।

উত্তর

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দি হওয়ার আগে তিনি টিএন্ডটি ও ইপিআরের ওয়ারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন । স্বাধীনতার এ ঘোষণাটি খুব দ্রুতই সর্বত্র ওয়ারলেস যোগে ছড়িয়ে পড়ে।

উত্তর

উদ্দীপকের ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি শরণার্থীদের প্রতি ভারতের দেওয়া মানবিক সহায়তার সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের ভূমিকা বিশেষভাবে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে ভারত সরকার বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থীকে সে দেশে আশ্রয় দেয়। এ সময় ভারত নিজেই অর্থনৈতিক ও জনসংখ্যা সমস্যায় জর্জরিত থাকলেও দীর্ঘ নয় মাস ধরে শরণার্থীদের বোঝা কাঁধে নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে। ভারত সরকার কর্তৃক বাংলাদেশি শরণার্থীদের আশ্রয়দানের মানবিক চিত্রটি উদ্দীপকে লক্ষণীয় উদ্দীপকে দেখা যায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর ২৪ ঘণ্টাতেই ইউক্রেনের প্রায় পাঁচ লক্ষ মানুষ সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড, মলদোভা, রোমানিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে। এ পরিস্থিতিতে পোল্যান্ড কর্তৃপক্ষ দশ লক্ষ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেয়ার ঘোষণা দেয়। এ বিষয়টি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত সরকার কর্তৃক প্রদত্ত সহায়তার সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনীর অতর্কিত আক্রমণে হতবিহ্বল বাঙালিরা আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তের দিকে ধাবিত হয়। এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে ভারত সরকার তৎক্ষনাৎ সীমান্ত উন্মুক্ত করে দেয়। পাকিস্তানি বর্বরতার হাত থেকে রেহাই পেতে হাজার হাজার মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করে। জুন থেকে পাকিস্তানি নৃশংসতা এত বৃদ্ধি পায় যে, প্রতিদিন গড়ে এক লক্ষ লোক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয়। ফলে পরবর্তী কয়েক মাসের মধ্যে ভারতে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা প্রায় কোটিতে গিয়ে পৌঁছে। ভারত সরকারের নির্দেশে ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিম বাংলায় শরণার্থী শিবির খোলা হয়। তারা লঙ্গরখানা স্থাপন করে বুভুক্ষু মানুষের খাদ্যের ব্যবস্থা করে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার মধ্য দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি শরণার্থীদের আশ্রয়দানে ভারত সরকারের অবদান তুলে ধরা হয়েছে।

উত্তর

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আশ্রয়দানকারী দেশটি তথা ভারত বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় 1 বাঙালি শরণার্থীদের আশ্রয়দান, যুদ্ধের প্রশিক্ষণসহ অস্ত্র ও রসদ সরবরাহ এবং বহির্বিশ্বে পাকিস্তানি বর্বরতার ভয়াবহতা প্রকাশে ভারত সরকারের অবদান অনস্বীকার্য। দেশটির প্রত্যক্ষ সহায়তা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছিল। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— এই চিরন্তন বাক্যটির প্রতিফলন আক্ষরিক অর্থেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অকুণ্ঠ সমর্থন ও সীমাহীন ত্যাগের মধ্যে প্রতিভাত হয়ে উঠেছিল। এ সময় ভারত সরকার পাকিস্তান হানাদার বাহিনীর বাঙালি নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হয় নি, বরং বাঙালি শরণার্থীদের আশ্রয় দানে এগিয়ে এসেছিল। ভারতের সংবাদপত্র ও প্রচার মাধ্যমগুলোও পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালি নিধনের সংবাদ প্রচারে বলিষ্ঠ ভূমিকা পালন করে। ভারতীয় প্রচারমাধ্যমের সংবাদ দ্রুত বহির্বিশ্বে প্রচার হলে বিশ্ব জনমত সোচ্চার হয়ে উঠে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের জন্য ২৪ অক্টোবর থেকে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। বাঙালি শরণার্থীদের চাপে ভারত সরকার দিশেহারা হয়ে জাতিসংঘে পাকিস্তান হানাদার বাহিনীর নির্যাতনমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি উত্থাপন করে। কিন্তু পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণচীনের বন্ধুরাষ্ট্র হওয়ায় জাতিসংঘের নেতিবাচক ভূমিকায় ভারত সরকার মর্মাহত হয়। বাংলাদেশে পাকহানাদার বাহিনীর নির্যাতন বন্ধে জাতিসংঘের আশানুরূপ সাড়া না পেয়ে ভারত পাকহানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের বীভৎস ঘটনা প্রচার মাধ্যমে বিশ্ববাসীর নিকট তুলে ধরে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতে পাকিস্তানের আক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এবং ভারত সরকার মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ কমান্ড, গঠন করে। এদিন ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। পরবর্তী ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মোড় ঘুরে যায়। পরিশেষে বলা যায়, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করে বন্ধুরাষ্ট্র ভারত আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে।
HSCHistory 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।