ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উত্তর: ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। প্রভাবশালী নেহের পরিবারে জন্মগ্রহণ করায় তিনি এক রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন। তাঁর পিতামহ মতিলাল নেহেরু ছিলেন কংগ্রেসের একজন প্রথম সারির নেতা। তাঁর পিতা জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ১৯৪১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ইন্দিরা গান্ধী পিতার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৬৪ সালে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের রাষ্ট্রপতি তাঁকে রাজ্য সভার সদস্য হিসেবে নিয়োগ দেন। তখন ইন্দিরা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রীসভার তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দ্রিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। তাছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সর্বাত্মক সহযোগিতা করেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর