উদ্দীপক অনুযায়ী তুমি কি সোহানের কথার সাথে একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপক অনুযায়ী আমি সোহানের কথার সাথে একমত। কেননা, বিশ্বের শক্তিশালী অনেক দেশ আমাদের বিরোধিতাও করেছিল। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় সরাসরি বিরোধীতাকারী রাষ্ট্র দুটি হলো যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এদের বিরোধী ভূমিকা নিম্নরূপ-১. মার্কিন যুক্তরাষ্ট্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ছিল অখণ্ড পাকিস্তান নীতিতে বিশ্বাসী এবং দেশটি সরাসরি পাকিস্তানের পক্ষাবলম্বন করে। প্রথমদিকে, যুদ্ধটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দিয়ে গোপনে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে এবং শেষের দিকে স্বাধীনতার বিরুদ্ধে ভারত মহাসাগরে গানবোট ডিপ্লোমেসি এবং জাতিসংঘ যুদ্ধ বন্ধ প্রস্তাবের 'ব্যর্থ প্রচেষ্টা চালায় প্রেসিডেন্ট নিক্সন সরকার। তবে দেশটির মিডিয়া, জনমত, পার্লামেন্ট সদস্য প্রভৃতি স্থল থেকে স্বাধীনতার পক্ষে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়েছিল।২. চীন: যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনায় চীন এ সময় সোভিয়েত নীতি থেকে বেরিয়ে মার্কিন পেন্টাগণের সাথে বন্ধুত্বের গাটছড়া বাঁধে। এরই ধারাবাহিকতায় নিতান্ত বিবেচনাহীনভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীব্র বিরোধিতা করে চীন।পরিশেষে বলা যায়, সোহানের কথা সত্য। কেননা বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ও চীন আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী তুমি কি সোহানের কথার সাথে একমত? তোমার মতের পক্ষে যু…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর