সংগঠনটির কার্যকর ভূমিকা পালনে ব্যর্থতার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো জাতিসংঘ, যা ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। জাতিসংঘ শান্তি রক্ষাসহ বিশ্বের বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। তবে বিভিন্ন কারণে জাতিসংঘ কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। কারণগুলো হলো-১. বৃহৎ শক্তিগুলোর স্বার্থ: জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র (রাশিয়া, আমেরিকা, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স) তাদের নিজস্ব ভেটো ক্ষমতা ব্যবহার করে। এই ভেটো ক্ষমতাই বৃহৎ শক্তিগুলোর জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে ব্যবহার হয়।২. আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব: অনেক সময় বড় দেশগুলো জাতিসংঘকে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এই রাজনৈতিক প্রভাবের কারণে জাতিসংঘ কাজ করতে ব্যর্থ হয়।৩ . অর্থনৈতিক সীমাবদ্ধতা: জাতিসংঘ প্রয়োজনীয় অর্থ পেতে বড় দেশগুলোর ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা বড় দেশগুলো প্রভাব বিস্তার করে বাধাগ্রস্ত করে। ৪. সীমিত ক্ষমতা : জাতিসংঘ কোনো দেশকে বাধ্যতামূলক তাদের নীতিমালা মানতে বাধ্য করার ক্ষমতা নেই। ফলে অনেক দেশ নিজের খেয়াল খুশিমতো চলে।৫. শান্তিরক্ষায় দুর্বলতা: জাতিসংঘ অনেক সময় সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এতে শান্তি রক্ষায় কাজে ব্যর্থ হয়।তাই বলতে পারি, উপরোক্ত কারণে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
সংগঠনটির কার্যকর ভূমিকা পালনে ব্যর্থতার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর