উদ্দীপকে বর্ণিত সংগঠনটির মানবিক বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা পালন করে- পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠন তথা জাতিসংঘ মানবিক বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- উক্তিটি যথার্থ।জাতিসংঘ প্রতিষ্ঠা করাই হলো বিশ্বের শান্তি বজায় রাখার জন্য। যাতে কোনো প্রকার অশান্তি না থাকে এজন্য মানবিক বিপর্যয় রোধের জন্য তার একাধিক সংস্থা কাজ করে যাচ্ছে।যেমন-১. শরণার্থী সংকট মোকাবিলা: জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার (UNHCR) বিশ্ব জুড়ে শরণার্থীদের সুরক্ষা ও পুনর্বাসনে কাজ করে। যেমন বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী নিয়ে UNHCR কাজ করছে।২. মানবিক সহায়তা: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে খাদ্য দিয়ে সহায়তা করে থাকে। যেমন আফ্রিকার বিভিন্ন অঞ্চলে খাদ্য সহায়তা প্রদান করে।৩. স্বাস্থ্যক্ষেত্রে ভূমিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মহামারি ও স্বাস্থ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন COVID-19 মহামারি WHO টিকা সরবরাহ ও সচেতনতা নিয়ে কাজ করে। ৪. শান্তিরক্ষী মিশন: জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি রক্ষায় কাজ করে।৫. দারিদ্র্য ও উন্নয়ন: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) দারিদ্র্য দূরীকরণ ও শিক্ষা উন্নয়নে কাজ করে। এটি জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি, জাতিসংঘ মানবিক বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠনটির মানবিক বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা পালন কর…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর