উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা আমার পাঠ্যবইয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে শরণার্থী আশ্রয় নেয়ার সাথে সাদৃশ্যপূর্ণ।১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর নারকীয় হামলা চালায়। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর আগুনে পুড়িয়ে দেয়। তাদের, এ অমানুষিক নির্যাতন দেখে বাঙালি নেতৃবৃন্দ ভারতে আশ্রয় গ্রহণ করে। পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের সহযোগিতা এবং বর্বরতার শিকার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের নিজস্ব ঘরবাড়ি আশ্রয়স্থল ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় গ্রহণ করে। প্রায় এক কোটি অসহায় মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করে। এর ফলে ভারতের শরণার্থী শিবিরগুলো অসহায় মানুষের ভিড়ে লোকে-লোকারণ্য হয়ে পড়ে। উদ্দীপকে বাঙালিদের ভারতে আশ্রয় গ্রহণ করার এরূপ চিত্র লক্ষ করা যায়।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে একটি বড় আক্রমণ শুরু করে। রুশ অভিযান শুরুর পর ২৪ ঘণ্টাতেই ইউক্রেনের প্রায় পাঁচ লক্ষ মানুষ গৃহহীন হয়ে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড, মালদোভা, রোমানিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে। পোল্যান্ড কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তারা দশ লক্ষ শরণার্থীদের আশ্রয় দেবে।সুতরাং বলা যায়, পোল্যান্ড, মালদোভা, রোমানিয়ায় ইউক্রেনীয়দের আশ্রয় নেয়ার মতো বাঙালিরাও ভারতে আশ্রয় নিয়েছিল শরণার্থী হিসেবে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর